
মোঃ সোহান হায়দার
Books By Author: মোঃ সোহান হায়দার
মোঃ সোহান হায়দার শৈশবে হতে চেয়েছিলেন বিজ্ঞানী, কৈশোরে নিউরোসার্জন আর তরুণ বয়সে ফিল্মমেকার। সে হিসেবে তাকে ব্যর্থ বলা যায়। এখন তিনি পেশায় সফট স্কিল ট্রেইনার, যার মূল কাজ মেটা লার্নিং স্কিল নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন তাকে সাইকোলজি, নিউরোসায়েন্স, এবং স্টোরিটেলিং তিন বিষয় মিশিয়েই কাজ করতে হয়। সে হিসেবে আবার সাফল্যের অঙ্কের উত্তর মিলে যাচ্ছে। গাইনোকোলজিস্ট মা ও ইউরোলজিস্ট বাবার সন্তান হিসেবে প্রত্যাশা সবারই বেশি ছিল। YWCA, আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের মেট ফিল্ম স্কুল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করেছেন। মালয়েশিয়া থেকে ‘Certified NLP Practitioner’ কোর্স করেছেন। এ পর্যন্ত ৩০টি অনলাইন কোর্স করেছেন। ডিজিটাল মার্কেটার হিসেবে ২টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল মার্কেটিং টিমের সাথে। পড়াশোনার বাইরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে উৎসাহের কারণে গিটার বাজানো, ৫০ এর বেশি বিখ্যাত মানুষদের কণ্ঠ ইম্পারসোনেশন/মিমিক্রি করে কথা বলা বা গান করা, ১৫ টি ভিন্ন জনরার গান গাওয়া, লেখালেখি এবং বিভিন্ন সফটওয়্যার যেমন Adobe Premier Pro, Illustrator, After Effects, Photoshop, Audition শিখেছেন। এর মধ্যে বেশিরভাগই কোন প্রশিক্ষণ ছাড়া। ভালোবাসেন প্রতিদিন নিজের ও অন্যদের স্কিলগুলোকে এগিয়ে নিতে। নিজের কোম্পানি স্মার্টিফায়ার একাডেমি থেকে ৪০০০ এরও বেশি মানুষকে ট্রেইনিং দিয়েছেন, অনলাইনে ৩০০+ ভিডিও বানিয়েছেন। স্মার্ট ক্যারিয়ার, পার্সোনাল ব্র্যান্ডিং, টাইম মেশিন – এখন পর্যন্ত এই তিনটি বই লিখেছেন।

মো. তাজদীন হাসান
Books By Author: মো. তাজদীন হাসান
বাংলাদেশের কর্পোরেট জগতে বেশ কয়েকটি MNC তে কাজ করার সৌভাগ্য হয়েছে মো. তাজদীন হাসানের, যার মধ্যে আছে British American Tobacco Bangladesh, Chevron, DHL, Robi Axiata Limited। বর্তমানে কাজ করছেন দেশের সবচাইতে জনপ্রিয় ইংরেজি দৈনিক The Daily Star এ, Chief Strategy and Transformation Officer হিসেবে। তিনি US State Department এর IVLP Alumni। জিতেছেন অনেক আন্তর্জাতিক ও জাতীয় পুরষ্কার, যার মধ্যে আছে South Asian Digital Media Awards by WANIFRA & Google, Top Outstanding Youth Marketer of the Year, by Asia Marketing Federation, জয় বাংলা অ্যাওয়ার্ড, ইত্যাদি। The Washington Post, Yahoo News, INMA, GXpress এর মত পত্রপত্রিকায় তার উদ্যোগ মিশন সেভ বাংলাদেশকে ফিচার করা হয়েছে। এই চাকচিক্যময় জীবনের পেছনে রয়েছে পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প। তিনি HSC-তে ঢাকা বোর্ডে মেধা তালিকায় দশম স্থান অর্জন করেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও তিনি বেছে নেন ব্র্যাক ইউনিভার্সিটিকে, পরবর্তীতে যার Alumni Association এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়ুথ ডেভেলপমেন্ট ও সিভিক ইয়ুথ এনগেজমেন্ট নিয়ে কাজের প্রতি দারুণ আগ্রহের কারণে, বিভিন্ন ইয়ুথ প্ল্যাটফর্মের সাথে অসংখ্য ইভেন্টে স্পিকার হিসেবে গিয়েছেন। নিজের উদ্যোগেও Youth Skills Summit এর মত বড় ইভেন্ট আয়োজন করেছেন। করোনাকালে Mission Save Bangladesh এর Co-Founder হিসেবে ২ কোটি টাকার ফান্ডরেইজ করেছেন যা দিয়ে অনেক মানুষকে খাবার, পিপিই, স্যানিটাইজার দিয়ে, আর্থিক এবং অন্যান্য ভাবে সাহায্য করা হয়েছে। তরুণদের জন্যে অনলাইন কোর্সও তৈরি করেছেন এবং করছেন।

রাফিদ এলাহী চৌধুরী
Books By Author: রাফিদ এলাহী চৌধুরী
বিবিএ ছাত্র হিসাবে যাত্রা শুরু করার সাথেই রাফিদ এলাহী চৌধুরী দ্য ডেইলি স্টার সহ অনেক প্লাটফর্মে লেখালেখি শুরু করেন। গত ৩ বছর ধরে তিনি তরুণ নামের একটি উদ্যোগের সাথে জড়িত থাকেন, যার মাধ্যমে তিনি তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেন। রাফিদের লেখালিখির যাত্রা শুরু হয় যখন তিনি মাস্টারমাইন্ড স্কুলে Newsletter Club এর President হিসাবে কাজ শুরু করেন। Think Content নামে একটি প্লাটফর্মের সহ প্রতিষ্ঠাতা রাফিদ, যার মাধ্যমে তিনি মার্কেটিং জগতের বিভিন্ন Insights নিয়ে কাজ করেন। ইউনিভার্সিটির ২য় বছরে পড়ার সময়েই রাফিদ ট্রেইনার হিসেবে যাত্রা শুরু করেন আপস্কিল-এ। DU, NSU, BRACU, NUB, DIU, JU সহ অনেক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে স্পিকার হিসাবে আমন্ত্রণ পান রাফিদ। তা ছাড়া India, Singapore, Vietnam সহ অনেক দেশের কনফারেন্সেও কথা বলেন রাফিদ। রাফিদের প্রথম বই – The Transition প্রকাশিত হয় ২০২০ সালের বইমেলায়।
There are no reviews yet.