আল্লামা জালালুদ্দীন সুয়ূতি রহ.

আল্লামা জালালুদ্দীন সুয়ূতি রহ.
জালালুদ্দীন সুয়ুতী ৮৪৯ হিজরির ১ রজব ; ১৪৪৫ খ্রিষ্টাব্দের ৩ অক্টোবর তারিখে মিশরের কায়রোতে জন্ম গ্রহণ করেন ।[৭] তার পিতা তখন কায়রোতে খলিফার প্রাসাদে ইমামের দায়িত্ব পালনরত ছিলেন ।[৮] তার জন্ম স্থান সম্পর্কে আরেকটি তথ্যবর্ণনা এভাবে উল্লেখ আছে যে , তিনি মিশর -এর ‘আস সুয়ূত’ বা ‘আল-আসইয়ূত’ নামক স্থানে জন্ম গ্রহণ করেন। জালালুদ্দীন সুয়ুতী (রাহ.) তখনকার মিসরের সর্বোচ্চ ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেছিলেন । তিনি ৮৭১ হিজরিতে জামেয়া শায়খুনিয়া (কায়রু)-তে শায়খুল হাদিস পদ অলংকৃত করেন । সেখানে তিনি পাঠদান কালীন সময়ে কাজী আয়াজের আশ শিফা-এর পাঠ মজলিসে পূর্ণরূপে সমাপ্ত করেন। তার রচিত অনেক বই রয়েছে । তার গ্রন্থগুলির সংখ্য ৫০০ এরও অধিক।
Showing the single result