
মাহবুবুর রহমান (আইসিটি)
Books By Author: মাহবুবুর রহমান (আইসিটি)
বাংলা ভাষায় আইসিটি বিষয়ক প্রকাশনার অগ্রদূত মাহবুবুর রহমান, এ পর্যন্ত বই লিখেছেন ১০৮টি। বাংলাদেশে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ১৯৯২ সাল থেকে নিবেদিতভাবে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে লিখে চলেছেন। দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউট কর্তৃক ‘ওয়ার্ল্ড হুজ হু’ এর নবম সংস্করণে তাঁর জীবনী প্রকাশিত হয়েছে। তাঁর লেখা বই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার বিখ্যাত পাবলিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং (ইউএমপি)-তে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন।

রাজিব আহমেদ (আইসিটি)
Books By Author: রাজিব আহমেদ (আইসিটি)
এডিটর ও মাল্টিমিডিয়া ডেভলপার, সিসটেক পাবলিকেশন্স বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক গেমস “অরুণোদয়ের অগ্নিশিখার অন্যতম উদ্যোক্তা, ডেভেলপার ও ডিজাইনার। (উইকিিপিডয়া-এর স্বীকৃতি লাভ) টিম লিডার- প্রখ্যাত সায়েন্স ফিকশন লেখক ডঃ মুহম্মদ জাফর ইকবালের ‘ত্রাতুলের জগত” এর ত্রিমাত্রিক এনিমেশন ফিল্ম। “থ্রিডি স্টুডিও ম্যাক্স’, ‘অটােডেস্ক মায়া’, ‘এএসপি ডট নেট’, “ইন্টারনেটে অর্থ উপার্জন’, ‘এডোবি আফটার ইফেক্ট’, ‘সার্চ ইঞ্জিন অস্টিমাইজেশন’, ‘লোগো ডিজাইন’, ‘ফেসবুক মার্কেটিং, “পাইথন প্রোগ্রামিং, ‘ওরাকল ১১ ও ১২ আই প্রভৃতি বইয়ের একক ও যৌথ লেখক।
There are no reviews yet.