
ড. মো. মুনিরুজ্জামান
Books By Author: ড. মো. মুনিরুজ্জামান
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে লেখকের জন্ম। জন্ম তারিখ: ৩ মে, ১৯৬৫ সাল। পিতা মরহুম এরশাদ আলী প্রামানিক এবং মাতা আলহাজ্ব মাছুরা এরশাদ এর ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে লেখক দ্বিতীয় সন্তান। তাঁর ভাই, বােন সবাই চাকরিজীবী। তিনি নিজ ইউনিয়নের সেন্ট লুইস বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নবাব সিরাজ উদদৌলা সরকারি কলেজ, নাটোর থেকে। এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে অনার্স, মাস্টার্স ও ডিএফআইডির (DFID) আর্থিক সহায়তায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৩ সালের ১ এপ্রিল বিসিএস (মৎস্য) ক্যাডারে থানা মৎস্য কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। বর্তমানে প্রিন্সিপাল, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর, কিশােরগঞ্জ এ কর্মরত। মৎস্য অধিদপ্তরে তিনিই প্রথম মাছের রােগের ওপর ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
There are no reviews yet.