
নূর আল আহাদ
Books By Author: নূর আল আহাদ
নূর আল আহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করার পর বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন কিছুদিন। তারপর মালয়েশিয়ান সরকারের ইয়াইয়াসান খাজানা বৃত্তি পেয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (যার বিশ্ব রাংকিং ১৩২ কিইউএস টপ বিশ্ববিদ্যালয় রাংকিং ২০২১) থেকে এমবিএ সম্পন্ন করেন। এমবিএ শেষ করার পর কিছুদিন দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন তিনি। তারপর আবারও জাপান সরকারের একটি বিশেষ বৃত্তির আওতায় ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণার জন্য পাড়ি জমান সুদূর জাপানে। জাপানের তোয়োহাসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পড়াশোনার পর বর্তমানে জাপানেই পিএইচডি করছেন লেখক। সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের বিষয়গুলো নিয়ে লিখতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার লেখাগুলো নিয়মিত ফলো করেন দেশ এবং বিদেশে অবস্থানরত অনেকেই। লেখালেখি ছাড়াও লেখক গবেষণা কর্মেও অনেক দক্ষ। দেশের ছাত্র-ছাত্রীদের বাইরে বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য তিনি তৈরী করেছেন বাংলাদেশ স্কলারশিপ স্কোয়াড নামে একটি গ্রুপ। ইতোমধ্যেই একজন দক্ষ এবং প্রতিভাবান ব্যক্তি হিসেবে লেখক নানা মহলে প্রশংসা কুড়িয়েছেন।
There are no reviews yet.