শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেব

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেব
শায়খুল হাদীস আজিজুল হক রাহ. আনুমানিক ১৯১৯ ঈসায়ী সালে বিক্রমপুর (মুন্সিগঞ্জ) জেলার ভিরিচ খা অঞ্চলে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক ছাত্রজীবন শেষে ১৩৬৪ হিজরী, মোতাবেক ১৯৪৪ ঈসায়ী সালে ঢাকা আশরাফুল উলূম বড় কাটারা মাদরাসায় শায়খুল হাদীস রাহ.কে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর ২ দুই বছর আগে শায়খুল হাদীস রাহ. এই মাদরাসা থেকেই শিক্ষা সমাপন করেছিলেন। শায়খুল হাদীস রাহ. তাঁর দীর্ঘ শিক্ষকজীবনে বিভিন্ন শাস্ত্রের অনেক কিতাবের দরস দিয়েছেন। যার মধ্যে কুরআন মজীদের তরজমা ও তাফসীর এবং হাদীসের কিতাবসমূহ, মানতিক, নাহু, সরফ, আরবী সাহিত্য, ফিকহ, উসূলে ফিকহ অন্তর্ভুক্ত। শায়খুল হাদীস রাহ. তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ইলম ও দ্বীনের খেদমতের জন্য ওয়াকফ করে রেখেছিলেন। এককথায় বললে তাঁর গোটা জীবন ছিল দ্বীনের জন্য এক অব্যাহত প্রচেষ্টা।
Showing the single result