ড. মো. নূরুল হুদা আল মামুন

ড. মো. নূরুল হুদা আল মামুন
ড. মাে. নূরুল হুদা আল মামুন, জন্মঃ ১৯৭২ সালের ৯ অক্টোবর। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামে। পিতা আলহাজ্ব আলী আহম্মদ তালুকদার আর মাতা নুরুন নাহার বেগমের তত্ত্বাবধানে বেড়ে ওঠা আর প্রাথমিক শিক্ষাগ্রহণ এ গ্রামেই। পরে ঝালকাঠী জেলার হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তন থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন ১৯৮৭ সালে । উচ্চ মাধ্যমিক পাশ করেন বরিশালের ঐতিহ্যবাহী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে ১৯৮৯ সালে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বিএসসি এজি ডিগ্রি অর্জন করেন । ২০০৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস ডিগ্রি অর্জন করেন । তিনি ২০১৮ সালে পিএসটিইউ থেকে মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । ড. মাে. নূরুল হুদা আল মামুন-এর তিনটি কৃষি বিষয়ক বইসহ বেশ কয়েকটি ছড়ার বই প্রকাশিত হয়েছে। ২০০১ সালের এপ্রিল মাস থেকে অদ্যাবধি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
Showing the single result